সিপিএলে সাকিব-লিটনের ম্যাচ কবে, কখন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গত রাতে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
সাকিব অবশ্য প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। সেখানে তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। এরপর যাবেন ওয়েস্ট ইন্ডিজে। লিটন সরাসরি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিয়েছেন।
সিপিএলে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। আর লিটন খেলবেন জ্যামাইকা তালওয়াসের হয়ে। এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে খেলার সুযোগ পেয়েছেন লিটন।
সিপিএলের প্রথম পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই জয় ও চার হারে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে টেবিলের পঞ্চম স্থানে আছে বার্বাডোজ। ক্রিস গেইল, রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলদের মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও জ্যামাইকা আট ম্যাচে দুই জয় ও ছয় হারে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে।
প্রথম পর্বে সাকিবের দল বার্বাডোজের ম্যাচ বাকি এখনো চারটি। জ্যামাইকার বাকি মাত্র দুটি ম্যাচ। গেইল-লিটনদের জ্যামাইকার প্লে-অফে খেলার সম্ভাবনা তাই খুবই কম। ফাইনাল হবে ১২ অক্টোবর।
প্রথম পর্বে বার্বাডোজের শেষ চার ম্যাচের সময়সূচি:
প্রতিপক্ষ
|
তারিখ
|
সময় (বাংলাদেশ সময়)
|
ত্রিনবাগো নাইট রাইডার্স
|
২৭ সেপ্টেম্বর
|
ভোর ৪টা
|
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
|
২৯ সেপ্টেম্বর
|
ভোর ৬টা
|
সেন্ট লুসিয়া জুকস
|
৩০ সেপ্টেম্বর
|
ভোর ৪টা
|
ত্রিনবাগো নাইট রাইডার্স
|
৩ অক্টোবর
|
ভোর ৫টা
|
প্রথম পর্বে জ্যামাইকার শেষ দুই ম্যাচের সময়সূচি:
প্রতিপক্ষ
|
তারিখ
|
সময় (বাংলাদেশ সময়)
|
সেন্ট লুসিয়া জুকস
|
২৮ সেপ্টেম্বর
|
ভোর ৬টা
|
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
|
৪ অক্টোবর
|
ভোর ৪টা
|
