বরিশালে ধর্ষণের অভিযোগে মাছের ঘেরের ২ কর্মচারী গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের
মামলায় একটি মাছের ঘেরের
দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি
এলাকার ওমর খানের মাছের
ঘেরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা
ঘটে বলে উজিরপুর থানার
ওসি শিশির কুমার পাল
জানান।
গ্রেপ্তাররা হলেন- বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার
আয়নাল বয়াতীর ছেলে নুরুল
ইসলাম বয়াতী (২০) ও গোপালগঞ্জ
জেলার কোটালিপাড়া কালারবাড়ি এলাকার আলী
আকবরের ছেলে তরিকুল ইসলাম (১৯)।
মেয়েটি স্থানীয় একটি
স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তাকে
স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল
শের-ই বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ওমর
খানের মাছের ঘেরের
কর্মচারী নুরুল ও তরিকুল মেয়েটিকে কুপ্রস্তাব
দিয়ে আসছিল।
“এতে রাজি
না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায়
একই এলাকায় চাচার বাড়ি
থেকে নিজ বাড়িতে ফেরার
পথে নুরুল ও তরিকুল
মেয়েটিকে অপহরণ করে।
পরে পর
মাছের ঘেরে নিয়ে তাকে
ধর্ষণ করে।”
এরপর তারা মেয়েটিকে
হাত, পা, মুখ বেধে ঘেরের
পানিতে দাঁড়
করিয়ে রাখা হয়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির তাকে
উদ্ধার করে।
এ সময় নুরুল
ও তরিকুলকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে
হস্তান্তর করে বলে জানান
ওসি।
তিনি বলেন, এ
ঘটনায় মেয়েটি বাদী হয়ে
উজিরপুর থানায় মামলা করেন। পরে
মামলায় দুই জনকে গ্রেপ্তার
দেখিয়ে আদালতে পাঠানো হয়।
