আইপ্যাড প্রো’র পেছনে যোগ করা হতে পারে ‘৩ডি-সেন্সিং’ ক্যামেরা
নতুন আইপ্যাড প্রো’র পেছনে যোগ
করা হতে পারে ‘৩ডি-সেন্সিং’
ক্যামেরা, এমনটাই ধারণা করছেন
এক শীর্ষ অ্যাপল বিশ্লেষক। আইপ্যাডটি
বাজারে আসতে পারে আগামী
বছরের প্রথমার্ধে।
বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান
টিএফ ইন্টারান্যশনাল সিকিউরিটিজের এক গবেষণা নথিতে
মিং-চি কুয়ো বলেন,
আইপ্যাড প্রো মডেলের পেছনের
ক্যামেরায় থাকবে ৩ডি-সেন্সিং
প্রযুক্তি।
কুয়োর বরাত দিয়ে
আইএএনএস-এর প্রতিবেদনে বলা
হয়, নতুন আইপ্যাডে ব্যবহার
করা হতে পারে ‘টাইম-অফ-ফ্লাইট’ সেন্সর
যা সময় গণনা করে
একটি ঘরে কোন বস্তুর
উপর আলোর প্রতিক্রিয়া হিসেব
করে বস্তুটির ত্রিমাত্রিক চিত্র তৈরী করতে
পারে।
এ ছাড়াও কুয়ো
তার নোটে সাশ্রয়ী আইফোন
এসই২ উন্মোচনের কথারও পূণরাবৃত্তি করেছেন। তার
হিসেবে এই ডিভাইসটিও আসবে
সামনের বছরের প্রথমার্ধে।
আইফোন এসই২ মডেলের
মাদারবোর্ডে ব্যবহার করা হবে ১০
স্তরের ‘সাবস্ট্রেট-লাইক’
পিসিবি (এসএলপি)। একই
প্রযু্ক্তি ব্যবহার করা হয়েছে আইফোন
১১-এ।
কুয়ো আশা করছেন,
আইফোন এসই২ ডিভাইসটি দেখতে
অনেকটাই আইফোন ৮ এর
মতো হবে।
