আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে !! বাইক ধোয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো
![]() |
| Image Source : internet |
বাইক ধোয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে-
১। ধোয়ার পরে বাইকের চেইন এবং চাবির খাঁজে পরিমাণমত তেল দিতে হবে।
২। এক্সহস্ট পাইপে পানির প্রবেশ এড়াতে ধোয়ার আগেই কাগজ দিয়ে এক্সহস্টের ছিদ্রটি বন্ধ করে দিন।
৩। আপনার ব্রেক লাইট এবং হেড লাইট এর কানেকশনগুলো দেখে নিন। যদি কিছু কাজ না করে তবে বাইক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপরও যদি কাজ না করে তবে বাইক টি সার্ভিসিং এ নিয়ে কানেকশন ঠিক করে নিতে হবে।
![]() |
| Image Source : internet |
৪। ব্রেক রটরে জং থাকা খুবই স্বাভাবিক একটি ব্যাপার যা তেল দিয়ে পরিষ্কার না করলেও চলে। জেনে রাখা ভালো, ব্রেক রটরে তেল দিলে বাইকের স্টপিং পাওয়ার কমে যায়।

