গ্রেপ্তারের আগেই আরমানের সিনেমার শুটিং শেষ



ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি এনামুল হক আরমানকে গ্রেপ্তারের আগেই তার প্রযোজিত চলচ্চিত্রআগুন  দৃশ্যধারণ শেষ হয়েছে

রাজধানীজুড়ে ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে যুবলীগ নেতা আরমানের নাম উঠে আসার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনে তার প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটি নিয়ে শঙ্কা তৈরি হয়

আরমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান দেশবাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন এতে অভিনয় করছেন দেশের শীর্ষনায়ক শাকিব খান তার সঙ্গে আছেন নবাগত অভিনেত্রী জাহরা মিতু

শনিবার গভীর রাতে কুমিল্লায় এক আত্মীয়ের বাসা থেকে আরেক যুবলীগ নেতা সম্রাটের সঙ্গে ছবির প্রযোজককে প্রেপ্তারের আগেই ছবিটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে

কক্সবাজার থেকে পরিচালক খোকন গ্লিটজকে বলেন, “আরও দুইদিন আগেই ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে ছবির অভিনয়শিল্পীরা ঢাকায় ফিরে গেছে আমিও ফিরব শিগগিরই



প্রযোজক গ্রেপ্তারের পর ছবিটির ভবিষ্যত নিয়ে তৈরি হওয়ার শঙ্কা উড়িয়ে খোকন জানালেন, দেশে চলমান ঘটনার কোনো প্রভাব ছবিতে পড়বে না পোস্ট প্রোডাকশন সেরে নির্ধারিত সময়েই মধ্যেই ছবিটি মুক্তি দেওয়া হবে

মাসখানেক আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে ছবিটির মহরতের আয়োজন করা হয়

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান

গত কোরবানীর ঈদের দেশবাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় শাকিব-বুবলী অভিনীত চলচ্চিত্রমনের মতো মানুষ পাইলাম না মুক্তি পায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org