বিতর্কিত ভিডিওর জবাব দিলেন রাখি
বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
বছরের পুরোটা সময় কোনো
না কোনো কারণে খবরের
শিরোনাম হন এই অভিনেত্রী।
কয়েকদিন আগে রাখি একাধিক
ভিডিও পোস্ট করেন তার
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এতে
তাকে টপলেস অবস্থায় দেখা
যায়। খুব
অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো
ভাইরাল হয়ে যায়।
এরপর ভিডিওগুলো নিয়ে সমালোচনার ঝড়
বইতে থাকে। অনেকে
তাকে প্রশ্ন করেন- আপনি
এসব কী করছেন?
এ
বিষয়ে মুখ খুলেছেন রাখি
সাওয়ান্ত। তার
ভাষায়, ‘এতে বাড়াবাড়ির কী
আছে? আমি জানি আমি
কী করেছি! আমার কোনো
সমস্যা নেই, আমার স্বামীরও
নেই। আমার
শ্বশুর-শাশুড়ি যথেষ্ট প্রগতিশীল,
তারাও এতে আপত্তি করেন
না! আর স্বীকার করতে
দ্বিধা নেই- জামাকাপড় পরলে
আমার অ্যালার্জি হয়!’
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার
দিয়েছেন রাখির স্বামী রিতেশ। এ
সময় তিনি বলেন, ‘আমার
অস্তিত্ব নিয়ে মানুষের ভাবনায়
কি আসে যায়? বিশ্বাস-অবিশ্বাস তাদের ব্যাপার।
আমার পরিবার আছে।
রাখির পরিবার আছে।
আমরা সুখে আছি।
এটি সবচেয়ে বড় ব্যাপার।’
খোলামেলাভাবে দর্শকের সামনে রাখির হাজির
হওয়া প্রসঙ্গে রিতেশ বলেন, ‘সে
এখন বিবাহিতা। তার
নতুন জীবন শুরু হয়েছে। কে
চাইবে তার স্ত্রী খোলামেলাভাবে
পর্দায় হাজির হোক?’

