মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তোরসা

https://www.intoinvent.com/2019/12/blog-post_29.html
Image Source : Internet 

আগামী ১৪ ডিসেম্বর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তোরসা। লাল সবুজের প্রতিনিধিত্ব করা মিস বাংলাদেশ বিজয়ী রাফাহ নানজীবা তোরসার রয়েছে স্থিতধী, পরিমিতবোধ লক্ষ্যাভিসারী চেতনা। তোরসার মতো এমনই প্রতিভার শিল্পী মানবিক দেশ-বিশ্ব গড়তে খুব দরকার।

প্রায় ৩৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট অর্জন করা আত্মবিশ্বাসী তোরসা সৌন্দর্যের বিশ্ব আসরে বিজয়ের গৌরব অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই।
https://www.intoinvent.com/2019/12/blog-post_29.html
Image Source : Internet 
কক্সবাজারের কুতুবদিয়ায় বাবার পৈতৃক বাড়ি হলেও তোরসার জন্ম বেড়ে ওঠা বীর গরবীনি চট্টলায়।

মুক্তিযোদ্ধা শেখ মকবুল আহমদের শিক্ষা সংস্কৃতিবান্ধব ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেয়া তোরসার আইনজীবী বাবা শেখ মোরশেদ আহমদে ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, বাংলাদেশ বেতার, টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী, সংগীত পরিচালক গীতিকার।

তোরসার ফুফি অধ্যাপক ডা. রওশন মোর্শেদ একজন দেশসেরা গাইনী বিশেষজ্ঞ। তোরসার মা শারমিন আক্তারও একজন সংস্কৃতিজন। এমনই ভাগ্যবান পরিবারের তোরসার গানে হাতেকড়ি বাবার কোলে বসেই।
https://www.intoinvent.com/2019/12/blog-post_29.html
Image Source : Internet 
ছোটবেলা থেকেই বাবা-মায়ের ঐকান্তিক ইচ্ছে সমর্থন পাওয়া তোরসার বয়স যখন সাড়ে তিন, তখন থেকেই তার নাচের হাতেখড়ি লাভ করে। পরবর্তীতে গান, আবৃত্তি, অংকন, বিতর্ক, মাইম, থিয়েটার, মডেলিং, উপস্থাপনাসহ সব ভূবনে সংযুক্ত হয়ে পড়া মেধাবী তোরসা প্রকৃত অর্থেই অলরাউন্ডার।

পাশাপাশি ১১ বছর বয়স থেকে লিওইজম এবং ইন্টারমিডিয়েট পড়া কালীন রেডক্রিসেন্টের সাথে সামাজিক মানবিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করছে কিশোরী বয়স থেকেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org