শীতে ত্বক শুষ্ক, কী করব??
![]() |
| Image Source : Internet |
শীতে ত্বক শুষ্ক
হিমেল হাওয়ার দিনগুলোতে কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে; এমনকি তেলতেলে ত্বকও শুষ্ক হয়ে পড়ে। অনেকেরই ত্বক ফেটে যায় এ সময়।
তবে যাঁদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির, অন্যদের চেয়ে তাঁদের সমস্যা একটু বেশিই হয় এ সময়। শুষ্ক ত্বকের জন্য এ সময় তাই দরকার বাড়তি যতœ।
![]() |
| Image Source : Internet |
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন বলেন, শীতে কারও কারও ত্বক অতিরিক্ত ফেটে যায়।
অতিরিক্ত ত্বক ফাটার সমস্যা হতে পারে জন্মগত কারণে। আবার কিছু রোগের কারণেও এমন হতে পারে। নিয়মিত ময়েশ্চারাইজার লাগানোর পরও অতিরিক্ত ত্বক ফাটলে বুঝতে হবে, কোনো সমস্যার কারণে এমন হচ্ছে।
![]() |
| Image Source : Internet |
সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


