মানুষ মনে রাখে না মারা যাবার পর!বাচ্চা কুকুর ছানা ঠিকই মনে রেখেছে
![]() |
| কবরের পাশে শুয়ে আছে |
আরাফাত আলী -গত ৩১তারিখ আমার এক ছোট ভাই (১৪) -১১০০০ভোল্ট ইলেক্ট্রিক শকে মারা যায়।
এরপর থেকে ওর কুকুর ছানাটা আমার ভাইয়ের কবরের পাশে সারা দিন শুয়ে থাকে। প্রত্যেক দিন তাকে এখানে দেখা যায়।
কিছু খায় না, খেলেও নামে মাত্র। দারা করিয়ে দিলে আবার পরে যায় আর কাদতে থাকে।
![]() |
| কবরের পাশে |
আজব ব্যাপার এই কুকুর ছানাকে আটকে রাখা হয়েছিল কবর দেয়ার সময়। কিভাবে জানলো এই খানে তার মাস্টার শুয়ে আছে?
সন্ধার পরে নিজের ঘরে আর আসে না। কবরস্থানের পাশে একটা ছোট ঘরের মত আছে ঐখানেই কাটায়।
আশায় আছে তার মাস্টার উঠবে।
![]() |
| মায়াবি চেহারা-কিছু একটা নাই ওর |
মৃত্যুর আগের দিন সারা দিন আমার ভাইয়ের পাশে ঘেষে ঘেষে বসেছে আর কেদেছে। কুকুররা বলে বুঝতে পারে তার মাস্টারের ক্ষতি হবে।


