সহজ তৈরির দুধ চিতই পিঠা

শীতে এখনই দুধ চিতই খাওয়ার সময়। নতুন রাঁধুনীদের অনেকেই পিঠা তৈরি করতে জানেন না। তাদের জন্যই মজাদার দুধ চিতই তৈরির সহজ রেসিপি-
দুধ  চিতই পিঠা
শীতে এখনই দুধ চিতই খাওয়ার সময়। নতুন রাঁধুনীদের অনেকেই পিঠা তৈরি করতে জানেন না। তাদের জন্যই মজাদার দুধ চিতই তৈরির সহজ রেসিপি-   

পিঠার উপকরণ: 

আতপ চাল ৪ কাপ
পানি পরিমাণ মতো 
লবণ সামান্য।
প্রণালী: চাল ৬ ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। পরিমাণমতো হালকা গরম পানি ও লবণ দিয়ে গোলা তৈরি করে নিন।
দুধ  চিতই পিঠা

প্রণালী: 

চাল ৬ ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। পরিমাণমতো হালকা গরম পানি ও লবণ দিয়ে গোলা তৈরি করে নিন।

এবার লোহার অথবা মাটির তৈরি পিঠার সাজ চুলায় দিয়ে ১ চামচ গোলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে পিঠা তুলে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করুন।

সিরা তৈরির উপকরণ: 

খেজুরের গুড় ২ কাপ, দুধ ৪ লিটার, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, পানি ৪ কাপ।
যেভাবে করবেন: খেজুরের গুড় পানি দিয়ে জ্বাল দিন। এলাচ, দারুচিনি দিয়ে ফুটে উঠলে নামিয়ে গরম পিঠা গুড়ের সিরায় ছাড়ুন।
দুধ  চিতই পিঠা

যেভাবে করবেন: 

খেজুরের গুড় পানি দিয়ে জ্বাল দিন। এলাচ, দারুচিনি দিয়ে ফুটে উঠলে নামিয়ে গরম পিঠা গুড়ের সিরায় ছাড়ুন।

এবার ৪ লিটার দুধ জ্বাল দিয়ে ২ লিটার করে গুড়ের রসে ঢেলে দিন। ৬ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখার পর দারুণ মজার দুধ চিতই পিঠা পরিবেশন করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org