জেনে নিন হানি গার্লিক চিকেন তৈরির করবেন কি ভাবে
![]() |
| হানি গার্লিক চিকেন |
চিকেনের
ব্যতিক্রম কোনো রেসিপি শিখতে চান? তবে জেনে নিন হানি গার্লিক চিকেন তৈরির রেসিপি। এটি তৈরি করা বেশ সহজ এবং খেতেও সুস্বাদু। চলুন তবে শিখে নেয়া যাক-
উপকরণ:
মুরগির
বুকের মাংস বড় ২ টুকরা
রসুন
কুচি ১ টেবিল চামচ
রসুন
গুঁড়া ১ চিমটি
মাখন
৪ চা চামচ
![]() |
| হানি গার্লিক চিকেন |
মুরগির
স্টক ১/৪ কাপ
মধু
৩ চা চামচ
সয়াসস
১/২ চা চামচ
লবণ
স্বাদ অনুযায়ী
গোলমরিচ
গুঁড়া সামান্য
প্রণালি:
পাত্রে
মুরগির টুকরা নিয়ে লবণ, রসুন গুঁড়া ও গোলমরিচ গুঁড়া
দিন। ভালো করে মেশান। মাখন গরম করে মুরগির টুকরা বাদামি করে ভাজুন। মুরগির স্টক দিয়ে নাড়তে থাকুন।
এবার
রসুন কুচি, মধু ও সয়াসস একসঙ্গে
মিশিয়ে দিয়ে দিন প্যানে। কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন পাত্র। ১০/১৫ পর
মুরগি ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন হানি গার্লিক চিকেন।


