আপনার লিভার ভাল নেই-কীভাবে বুঝবেন


আপনার লিভার ভাল নেই-কীভাবে বুঝবেন
Image Source : Internet
লিভার দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুস্থ থাকতে হলে লিভার ভালো রাখা খুবই প্রয়োজন আর লিভারের কাজ হলো দেহে প্রবেশ করা টক্সিনগুলোকে বর্জ্যে রূপান্তরিত করা যে বর্জ্য পরে মলের সঙ্গে বের হয়ে আসে আর এটা খুবই জরুরি একটি কাজ তবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে লিভারের কর্মক্ষমতা কমে যায় বা কোনো ভাইরাস বা রোগের কারণেও লিভারের কার্যক্ষমতা কমে আসে

আসুন তাহলে জেনে নেওয়া যাক লিভার ভালো না থাকার লক্ষণগুলো কী কীঃ

. হঠাৎ ওজন বেড়ে যাওয়া:

লিভার যেহেতু চর্বি হজমের জন্য প্রধানত দায়ী সেহেতু এটি যথাযথভাবে কাজ না করলে দেহে চর্বি জমতে থাকে যার ফলে ব্যাখ্যাতীতভাবে অকারণে ওজন বাড়তে থাকে

. এ্যালার্জি:

আমাদের লিভার ভালো থাকলে তা এমন সব অ্যান্টিবডি তৈরি করে যেগুলো এ্যালার্জি সৃষ্টিকারী উপাদান গুলোকে আক্রমণ করে ধ্বংস করে কিন্তু লিভারের কার্যক্ষমতা কমে গেলে দেহে এই এ্যালার্জি সৃষ্টিকারী উপাদান গুলোকে জমা করতে থাকে এর প্রতিক্রিয়ায় আবার দেহ হিস্টামিন উৎপাদন করতে থাকে যা এ্যালার্জি সৃষ্টিকারক উপাদানগুলো দূর করতে কাজ করে কিন্তু অতিরিক্ত হিস্টামিন উৎপাদন হলে আবার চুলকানি, ঝিমুনি এবং মাথা ব্যথা হতে পারে

আপনার লিভার ভাল নেই-কীভাবে বুঝবেন
Image Source : Internet

. ক্রমাগত অবসাদ:

দেহে টক্সিন জমা হলে তা মাংসপেশির টিস্যুর বিপাকীয় প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে যা থেকে আবার ব্যাথা এবং শারীরিক অবসাদও সৃষ্টি হতে পারে ক্লান্তি থেকে মেজাজ খিটখিটে হওয়া, মানসিক অবসাদ এবং ক্ষোভের বিস্ফোরণের মতো সমস্যাও তৈরি হতে পারে লিভার ভালো না থাকার শীর্ষ লক্ষণ গুলোর একটি এটি দেহে অতি উচ্চ মাত্রায় টক্সিন বা বিষ জমা হওয়ারও একটি লক্ষণ এটি

. অতিরিক্ত ঘাম বের হওয়া:

বেশি বেশি কাজ করার কারণে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সেটি উত্তপ্ত হয়ে ওঠে তখন লিভার দেহের অন্যান্য অঙ্গেও তাপ ছড়িয়ে দেয় এবং অতিরিক্ত ঘাম বের করার মাধ্যমে লিভার নিজেকে ঠাণ্ডা করে

. ব্রণ:

লিভারে জমা হওয়া টক্সিন দেহে হরমোনের ভারসাম্য নষ্ট করতে যারে যা থেকে ত্বকে ব্রণ সৃষ্টি হতে পারে কার্যক্ষমতা হারানো লিভারের কারণে সৃষ্ট ত্বকের এই সমস্যা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না পুনরায় লিভারের কার্যক্ষমতার উন্নতি ঘটানো হবে

আপনার লিভার ভাল নেই-কীভাবে বুঝবেন
Image Source : Internet

. দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস:

মুখের স্বাস্থ্য ভালো থাকার পরেও যদি আপনার নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবেন যে আপনার লিভারের কোনো সমস্যা আছে লিভারের স্বাস্থ্য ভালো না থাকার একটি লক্ষণ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org