ই-কমার্স ওয়েবসাইট এর জন্য ক্লাউড হোস্টিং কেন প্রয়োজন ?


আমাদের দেশের একটা কমন ট্রেন্ড হচ্ছে,ওয়েবসাইট করার জন্য যখন ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হয়, তখন কেবল Name Cheap ! Cheap ! Cheap ! এবং Cheap ! এই শব্দটা আমাদেরকে খুব টানে। কখনোই আমরা কোয়ালিটির দিকে তাকাই না। তার ফলশ্রুতিতে যখন কোন বড়োসড়ো সমস্যা তৈরি হয়, তখন সব দোষ ওয়েবসাইটের।

বহু বছর ধরে ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার ক্ষেত্রেও আমার ক্লায়েন্টদের মধ্যে এই বিষয়টা অনেক দেখেছি। সাইট ডেভলপমেন্ট এর ক্ষেত্রে তাদের কোন ধরনের বাজেট থাকে না বললেই চলে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে after-sales সাপোর্ট থেকে শুরু করে কোয়ালিটি তাদের প্রয়োজন হয় top-notch! বাংলায় একটা প্রবাদ আছে, "যত গুড় তত মিঠা"

সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর আপনার ওয়েবসাইটটি যদি সর্বনিম্ন সময়ের মধ্যে লোড নেয়, ব্যবসায়ী হিসেবে আপনার বেনিফিটের জায়গাটা সবচেয়ে বেশি!

এবারে আসি ক্লাউড হোস্টিং কি ?

ক্লাউড হোস্টিং হচ্ছে রেগুলার সার্ভারের থেকে অনেক ভালো লেভেলের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থাকা ভার্চুয়াল সার্ভার ইন্সট্যান্স। বিশ্বে টপ লেভেলের ক্লাউড প্রোভাইডার এর মধ্যে আছে, এ্যামাজন, গুগল, ডিজিটাল ওশান, মাইক্রোসফট, আলিবাবা ইত্যাদি।

ক্লাউড সার্ভারের আরেকটা বড় ফিচার হচ্ছে লোড ব্যালেন্সার। আপনার সাইটের ট্রাফিক লোড অনেক বেশি হলে এবং মাল্টিপল জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে হলে, আপনি মোট ব্যালেন্স আর এর মাধ্যমে মাল্টিপল লোকেশন এর সার্ভার থেকে ওয়েবসাইট সার্ভ করতে পারেন।

এতে করে যেমন একসাথে সব ভিজিটরের লোড একটি সার্ভারে পরবেনা, একইভাবে আপনার ভিজিটরের সবচেয়ে কাছের লোকেশন থেকে সাইট সার্ভ করানো যাবে। অর্থাৎ সাইট পারফরমেন্সের কারণে কখনও স্লো তো হবেই না, কাছের লোকেশন থেকে লোড নেয়ার কারণে লেটেন্সির কারনেও স্লো হবে না।


এবারে আসি, লোড ব্যালেন্সার ছাড়া সিঙ্গেল ক্লাউড ইন্সট্যান্স ব্যবহার করা যাবে কিনা ?

হ্যাঁ অবশ্যই যাবে। বরং এতেও এ্যভারেজ লেভেলের ভিজিটর লোড নিতে আপনার সাইটের কোন প্রব্লেম হবে না। বরং শেয়ার্ড হোস্টিং এর থেকে পারফর্মেন্স পাবেন অনেক গুণে ভালো।

ক্লাউড সার্ভার কেন শেয়ার্ড হোস্টিং এর থেকে ভালো ?

শেয়ার্ড হোস্টিং এর রিসোর্স শেয়ার হয়। অন্যদিকে, ক্লাউড হোস্টিং এর একটা সিঙ্গেল ইন্সট্যান্স শুধুমাত্র আপনার একটি ওয়েবসাইটের জন্য ব্যবহার হয়।

যেখানে শেয়ার্ড হোস্টিং একটি সিঙ্গেল সার্ভারে শতাধিক ওয়েবসাইটও থাকে। ক্লাউড একেবারে ছোট থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত রিসোর্স সিলেক্ট করার অপশন আছে। সার্ভার রিসোর্স এর উপরে আপনার খরচ ডিপেন্ড করবে।


ক্লাউড হোস্টিং তো অনেক কমপ্লেক্স !

জি, সত্যিই ক্লাউড হোস্টিং অনেক বেশি কমপ্লেক্স। তাছাড়াও বিলিং প্রবলেম অনেক বড় একটি ব্যাপার, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। সার্ভার ম্যানেজমেন্ট, টেকনিক্যাল সাপোর্টও আরেকটি প্রধান বিষয়। সে ক্ষেত্রে আমি বলব, সরাসরি ক্লাউড প্রোভাইডার এর কাছ থেকে না নিয়ে, বিভিন্ন কোম্পানির ম্যানেজড সার্ভিস নিতে পারেন।

সে ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সাপোর্ট খরচ বেশি লাগলেও, আপনি পাবেন ক্লাউড হোস্টিং এর সর্বোচ্চ বেনিফিট। আমি নিজেও যেহেতু এমাজনের AWS Managed Cloud প্রোভাইডার, সার্ভিস দিতে গিয়ে এমন অনেক দেখেছি যে, ক্লায়েন্ট তার ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে বেশি ঝামেলায় আছেন।

বাস্তবিক ভাবে ওয়াডপ্রেস যেহেতু -কমার্সের টপ প্লেয়ার, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস কে ছেড়ে চিন্তা করতে পারবেন না। তাই অনেকেই ক্লাউড হোস্টিং এর সাথে ওয়াডপ্রেস অপটিমাইজ করে নিতে চান।

সে ক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল এর সাথে কথা বলতে পারেন, যিনি ক্লাউড হোস্টিং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে স্পিড এবং সিকিউরিটি অপটিমাইজ করে দেবে।

সর্বোপরি এটাই বলব, মার্কেটে এখন নিম্নমানের সস্তা প্রোডাক্টে সয়লাব। হোক সেটা -কমার্স কনজিউমার প্রোডাক্ট, কিংবা কোন আইটি সার্ভিস! তাই চোখ কান খোলা রেখে, বিবেচনাকে কাজে লাগিয়ে, নিজের ওয়েবসাইট টা কে বানিয়ে ফেলুন -কমার্স যাত্রায় একটি মোক্ষম হাতিয়ার।

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous January 17, 2021 at 3:44 AM

    আপনারা কি ওয়েব সাইট তৈরি করেন।

  • Anonymous
    Anonymous January 17, 2021 at 3:46 AM

    Helpful Article

Add Comment
comment url
sr7themes.eu.org