ট্র্যাফিক অবজেক্টিভ কি ? ফেসবুক, ইন্সটাগ্রাম

ট্র্যাফিক অবজেক্টিভ কি ? ফেসবুক, ইন্সটাগ্রাম
ওয়েব ট্র্যাফিক

ট্র্যাফিক অবজেক্টিভ এর মাধ্যমে আগ্রহী গ্রাহকদের আপনার ওয়েবসাইট বা এ্যাপে নিয়ে আসা যায়। আপনি যখন ট্র্যাফিক অবজেক্টিভ টার্গেট করে ফেসবুকে এ্যাড দিবেন, তখন ফেসবুক আপনার এ্যাডটি ওইসব গ্রাহকদের সামনেই পেশ করে যারা আপনার এ্যাডটিতে ক্লিক করতে আগ্রহী। 

যখন একজন গ্রাহক আপনার এ্যাডটিতে ক্লিক করবে তখন তাদেরকে আপনার ওয়েবসাইট অথবা মোবাইল এ্যাপে নিয়ে যাওয়া হবে।

ট্র্যাফিক অবজেক্টিভঃ

ওয়েবসাইটে আগ্রহী গ্রাহকদের এ্যানগেজমেন্ট বাড়ায়

মোবাইল বা ডেস্কটপ এ্যাপে আগ্রহী গ্রাহকদের সংখ্যা বাড়ায়

যখন আপনি ট্র্যাফিক অবজেক্টিভ টার্গেট করে আপনার এ্যাড দিবেন, তখন আপনিঃ

নিজেই ঠিক করে দিতে পারবেন যে আপনি আপনার আগ্রহী গ্রাহকদের কোথায় নিতে চান; আপনার ওয়েবসাইটে নাকি এ্যাপে।

অডিয়েন্স সেকশনে যারা আপনার এ্যাপ ইতোমধ্যে ইন্সটল করেছে তাদের টার্গেট করতে পারবেন।

যে সকল প্লাটফর্মে ট্র্যাফিক অবজেক্টিভ এ্যাড দিতে পারবেনঃ

ফেসবুক

ইন্সটাগ্রাম


What is a traffic objective? Facebook, Instagram
ওয়েব ট্র্যাফিক
যে সকল ফরম্যাটে ট্র্যাফিক অবজেক্টিভ এ্যাড দিতে পারবেনঃ

ফটো- ফটো এ্যাডের মাধ্যমে খুব সহজভাবে দৃশ্যমান ইমেজ গ্রাহকদের কাছে উপস্থাপন করা যায়। যেকোনো ধরনের ব্যবসায় হোক না কেন, আপনি কি এবং কি করেন তা খুব সহজেই গ্রাহকদের সামনে ফটো এ্যাডের মাধ্যমে উপস্থাপন করা যায়।

ভিডিও- পণ্যের বৈশিষ্ট্য আরও বাস্তবিক রুপে শব্দ এবং নড়াচড়ার মাধ্যমে আকর্ষণীয় করে গ্রাহকদের সামনে উপস্থাপন করা যায় ভিডিও এ্যাডের মাধ্যমে।

ক্যারোসেল- - কমার্স ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ্যাড ফরম্যাট এটি। ক্যারোসেল এ্যডের মাধ্যমে সহজেই ব্যবসায়ীরা তাদের স্টোরের একাধিক পণ্যের প্রদর্শনী একটি এ্যাডের মাধ্যমেই করতে পারে।

কালেকশন- ফেসবুক কালেকশন এ্যাড ফরম্যাটে আপনি আপনার ওয়েবসাইটে বিক্রয় হয় এমন একাধিক পণ্যের এ্যাড দিতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই আপনার পণ্য খুঁজে বের করতে পারে এবং ক্রয় করতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org