দীপিকাকে নিয়ে গুঞ্জন থামছেই না



জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছর অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন কয়েকদিন পরেই তাদের বিয়ের বর্ষপূর্তি হতে যাচ্ছে

এদিকে বিয়ের পর থেকেই দীপিকার মা হওয়ার গুঞ্জন শুরু হয় বিষয়টি এই অভিনেত্রী একাধিকবার অস্বীকারও করেছেন কিন্তু গুঞ্জন থামছেই না

সম্প্রতি ইনস্টাগ্রামে তার শিশুকালের ছবি পোস্ট করেন দীপিকা এরপর থেকেই নতুন করে তার মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘ইনশাআল্লাহ, আপনি খুব শিগগির মা হচ্ছেন অন্য একজন লিখেছেন, আপনি কি অন্তঃসত্ত্বা?’

এর আগে আইফার সবুজ গালিচায় একটি হালকা বেগুনি রঙের গাউন পরে হাজির হয়েছিলেন দীপিকা অনুষ্ঠানে তার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই ধারণা করেন, ছবিতে দীপিকার বেবি বাম্প দেখা যাচ্ছে এরপর দীপিকার মা হওয়ার গুঞ্জন চাউর হয়



তারও আগে গত মে মাসে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট- অনুষ্ঠিত মেট গালার একটি ছবিকে ঘিরে একই গুঞ্জন চাউর হয় মেট গালা শেষে একটি পার্টিতে একসঙ্গে ছবি তোলেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, দীপিকা পাড়ুকোনসহ কয়েকজন পরবর্তী সময়ে ছবিটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন প্রিয়াঙ্কা ছবি প্রকাশের পর থেকেই অনেকে মন্তব্য করতে থাকেন ছবিতে দীপিকার বেবি বাম্প দেখা যাচ্ছে অর্থাৎ অভিনেত্রী অন্তঃসত্ত্বা

যদিও এক সাক্ষাৎকারে মা হওয়ার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আপনি যদি অনেকদিন প্রেম করেন সবাই বলবে, বিয়ে কবে করছো এবং এরপর বাচ্চা কবে হবে এটা খুবই দুঃখজনক গুঞ্জন শুনে অবাক হই না অবশ্যই সন্তান নিব আমরা দুজনই বাচ্চা পছন্দ করি কিন্তু এখন ক্যারিয়ারের দিকেই মনোযোগ দিচ্ছি এই মুহূর্তে সন্তান নেয়া ঠিক হবে না এমনকি নেয়ার কথাও ভাবছি না



দীপিকার পরবর্তী সিনেমা ছাপাক পরিচালনা করছেন মেঘনা গুলজার ২০২০ সালের ১০ জানুয়ারি ছাপাক মুক্তির কথা রয়েছে এছাড়া রণবীর সিংয়ের৮৩ সিনেমায় দেখা যাবে দীপিকাকে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org