বার্লিন প্রাচীর পতনের ৩০ বছর উদযাপন করছে জার্মানি
ঐ তিহাসিক বার্লিন প্রাচীর পতনের ৩০ বছর
পূর্তি শনিবার উদযাপন করছে
জার্মানি। সমাজতান্ত্রিক
পূর্ব জার্মানি আর পুঁজিতান্ত্রিক পশ্চিম
জার্মানির একত্রীকরনের এই দিনটির প্রতি
শ্রদ্ধা জানাতে জার্মান প্রেসিডেন্ট
ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার ও চ্যান্সেলর অ্যাঙ্গেলা
মের্কেলের সঙ্গে বার্লিন প্রাচীর
স্মৃতিসৌধে হাজির হয়েছিলেন পোল্যান্ড,
হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের
রাষ্ট্রপ্রধানরা।
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, ‘আমাদের বন্ধুদের সঙ্গে
একত্রিত হয়ে আমরা গভীর
শ্রদ্ধার সঙ্গে ৩০ বছর
আগের ঘটনাকে স্মরণ করছি।’
জার্মানির একত্রিকরনে পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের
অবদান স্মরণ করে তিনি
বলেন,‘পোলিশ,হাঙ্গেরীয়, চেক
ও স্লোভাকদের সাহস ও স্বাধীনতার
ইচ্ছা ছাড়া পূর্ব ইউরোপে
শান্তিপূর্ণ বিপ্লব এবং জার্মানির
একত্রীকরণ সম্ভব ছিল না।
১৯৮৯ সালের ৯
অক্টোবর পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক
সরকারের বিরুদ্ধে প্রায় ৭০ হাজার
মানুষ রাস্তায় নেমে আসে।
৪ নভেম্বর পূর্ব বার্লিনের আলেক্সান্ডার
স্কয়ারে প্রায় ১০ লাখ
মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। এরপরই
পদত্যাগ করতে শুরু করেন
পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির নেতারা। ৯
নভেম্বর শুরু হয় বার্লিনকে
বিভক্ত করে রাখা প্রাচীরটিকে
গুঁড়িয়ে দেওয়া।

