সৌদিতে নারীকর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত হয়নি

https://www.intoinvent.com/2019/11/blog-post_75.html

ঢাকা: সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়া নারীরা অভিযোগ করেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি।

তিনি বলেন, সৌদি আরবে ২ লাখ ৭০ হাজার বাংলাদেশি নারী কর্মরত রয়েছেন। এর মধ্যে ৮ হাজার নারী ফিরে এসেছেন। আর ৫৩ জন নারীকর্মীর মরদেহ দেশে এসেছে। তবে তাদের মধ্যে কে কে আত্মহত্যা করেছেন তা আমরা জানি না।

ড. মোমেন বলেন, সৌদি আরবে নারীকর্মীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন খোলা রয়েছে। তারা যে কোনো সময় অভিযোগ জানাতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে নারীরা যাক, সেটা রিক্রুটিং এজেন্সি চায় না। কেননা নারীরা গেলে তাদের মাধ্যমেই নিকটাত্মীয়রা সৌদি আরব যেতে পারেন। এর ফলে রিক্রুটিং এজেন্সির ব্যবসা হয় না। তাই তারা নারীদের যাওয়ার বিপক্ষে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org