বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল: কাদের

https://www.intoinvent.com/2019/11/blog-post_77.html

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন কথামালার রাজনীতিতে পরিণত হয়েছে।

বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ব্যর্থ রাজনীতিক। তাঁদের নেত্রী খালেদা জিয়া কারাগারে। খালেদার মুক্তির জন্য একটি আন্দোলনও তারা করতে পারেনি। দলে ভাঙন ধরেছে।

সেতুমন্ত্রী বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন কথামালার রাজনীতিতে পরিণত হয়েছে।

বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ব্যর্থ রাজনীতিক। তাঁদের নেত্রী খালেদা জিয়া কারাগারে। খালেদার মুক্তির জন্য একটি আন্দোলনও তারা করতে পারেনি। দলে ভাঙন ধরেছে।

সেতুমন্ত্রী বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তা ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনি জানেন, কাকে কোন দায়িত্ব দিতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্মিত মঞ্চে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সম্মেলন হবে।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org