আজ যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
তবে সম্প্রতি বিতর্কিত কর্মকান্ডে সংগঠনটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং দায়িত্ব থেকে অব্যাহতি যুবলীগের ভাবমুর্তি বেশ ক্ষুন্ন হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৩ নভেম্বর সংগঠনটির সপ্তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে ক্যাসিনো কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি আর টেন্ডারবাজির অভিযোগে ভাবমুর্তি সংকটে পড়া যুবলীগকে টেনে তোলাই নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ হবে।
যুবলীগ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সোমবার ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ৭৫’এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।
আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিতষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ দেশবাসীসহ যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।



This is really a nice and informative, containing all information and also has a great impact on the new technology. Check it out here:ajkermobile
This is really a nice and informative, containing all information and also has a great impact on the new technology. Check it out here:ajkermobile