জালনোটসহ ভারতীয় নাগরিক আটক
সাতক্ষীরা কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিম গাজী ছোট (২৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ৪৪ হাজার ভারতীয় জাল রুপিসহ ১৫ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
গ্রেপ্তার ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় সেখানে ইব্রাহিম গাজীকে জালনোট ও ইয়াবাসহ আটক করা হয়। খবর পেয়ে তার সহযোগী কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া পালিয়ে যায়।
