একাকীত্ব দূর করছে ‘ভার্চুয়াল বয়ফ্রেন্ড’
![]() |
| Image Source : Internet |
চীনের নারীরা ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট ও তাওবাওয়ের মতো
ই-কমার্স সাইটে খুঁজে নিচ্ছেন ভার্চুয়াল বয়ফ্রেন্ড।যারা গভীরভাবে কারো সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী নন, তাদের একাকীত্ব দূর করছেন ভার্চুয়াল বয়ফ্রেন্ডরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বছর বয়সী
এক প্রি-মেডিকেল শিক্ষার্থী এখন পর্যন্ত ভার্চুয়াল বয়ফ্রেন্ডের পেছনে ১৫০ ডলার খরচ করেছেন। অবসর সময়ে তিনি ভার্চুয়াল বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটান। সকালে তিনি ওঠেন ভার্চুয়াল বয়ফ্রেন্ডের কল পেয়ে।
তাদের
প্রেমালাপে সেক্সচ্যাটের অস্তিত্ব খুব একটা থাকে না। এর বদলে থাকে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।চীনের অনেক তরুণী এখন বিয়ে করে পরিবার গঠন করতে চান না। ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে চান বলেই তারা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন।
ভার্চুয়াল বয়ফ্রেন্ড হিসেবে কাজ করা অনেক তরুণের মতে, তাদেরকে ফোন করা অধিকাংশ মেয়ের বয়স ২০ থেকে ৩০
এর মধ্যে।বেইজিংয়ের ২২ বছর বয়সী
ব্যবসায়ী ঝুয়ানসুন জু রাতের বেলা
অবসর সময়ে তার নারী ক্লায়েন্টদের সঙ্গে চ্যাট করেন।
চ্যাট করার সময় তিনি তাদেরকে নিজের প্রেমিকা হিসেবেই দেখেন। চ্যাট শেষে তিনি তার প্রেমিকের সত্তা থেকে বেরিয়ে আসেন।
ইউনিভার্সিটি অব হংকংয়ের সোশিওলোজিস্ট
স্যান্ডি টো জানিয়েছেন, ১৯৭৯
সাল থেকেই চীনে একের বেশি সন্তান নেওয়া যেত না।
এর ফলে পরিবারের
একমাত্র মেয়েদের বাবা-মা বড় করছেন
ছেলের মতো করে। এ কারণে তারা
স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী। তাই
আগের মতো বিয়ে করা এখন আর বাধ্যতামূলক নয়।
![]() |
| Image Source : Internet |
তবে বিষয়টা বেশ সমস্যার হয়ে দেখা দিয়েছে। কেননা সেখানে কিশোর বয়স থেকেই মেয়েরা এই গেমের প্রতি
আসক্ত হয়ে যাচ্ছে।
আর সে কারণেই
তারা বাস্তবে পছন্দের পুরুষ খুঁজে পাচ্ছে না। কেননা ভার্চুয়াল গেমের মত সুদর্শন, আদর্শ
চরিত্র ও মায়াবী কণ্ঠের
পুরুষ বাস্তব জীবনে পাওয়া বেশ কঠিন।


