চিঠি নিয়ে ‘বার্তাবাহক’ পাকিস্তানি কবুতর ভারতে!
![]() |
| Image Source : Internet |
সবার চোখ এড়াতেই সম্ভবত ডাক আবিষ্কারের আগের যুগের পদ্ধতির সাহায্য নিয়েছেন কবুতরকে দূত বানিয়ে। আর তাই পাকিস্তান
থেকে উড়তে উড়তে একটি কবুতর চলে এলো ভারতে। পায়ে বাঁধা এক টুকরো কাগজ।
তাতে ঊর্দু ভাষায় কিছু লেখা।
পাঞ্জাবে কবুতরটি ধরার পর থেকেই অনেক
প্রশ্ন দেখা দিয়েছে সবার মনে। খবর এনডিটিভির।
কারণ এর আগেও নাকি
একাধিকবার অসংখ্য পায়রা নির্দিষ্ট স্থানে না পৌঁছে সটান
চলে এসেছে ভারতে। তার পর তারা ভারত
ছাড়তে নারাজ!
![]() |
| Image Source : Internet |
এর জেরে লাখ
লাখ টাকা নাকি হারিয়েছে সে দেশ। এ
বিষয়ে ‘এক্সপ্রেস নিউজ’-এর একটি প্রতিবেদনে
বলা হয়েছে, ওয়াঘা, ভানুচক, নরোদ, লবানওয়ালাসহ সীমান্তের একাধিক নিকটবর্তী অঞ্চলে এমন পায়রা পোষার শখ রয়েছে অনেকের।
এ
ধরনের মূল্যবান কবুতরের দাম কম করে এক
লাখ টাকা। তাদের কোনো পায়রাই কি ভুল করে
ঢুকে পড়েছে এ দেশের আকাশে!
অনেক সময় এমনও হয়েছে, পায়রা ছাদ থেকে উড়ে, সীমান্ত পেরিয়ে চলে এসেছে ভারতে। অনেকে ফিরেও গেছে নিজের আশ্রয়ে। আর যাদের ভালো
লেগে গেছে ভারতকে, তারা থেকে গেছে এ দেশে।
সীমান্তে এ রকমই পায়রার
মালিক রেহান জানিয়েছেন, আমার কাছে দামি কয়েকশ পায়রা আছে।
দীর্ঘদিন থাকতে থাকতে ওরা এখন আমার সন্তানের মতো। তাই সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে সেখানে থেকে গেলে ভীষণ কষ্ট হয়।
এর আগে, গত
বছরও ভারত ‘গোয়েন্দা’
সন্দেহে একটি কবুতর আটকের দাবি করে।


