স্মার্ট ফোনের কারণে হতে পারে মারাত্মক ক্ষতি
![]() |
| Image Source : Internet |
নতুন প্রজন্ম স্মার্ট ফোনের নেশায় বুঁদ হয়ে পড়েছে। নতুন আবিষ্কার মানুষের যেমন ভালও করে, তেমন অভিশাপ নামিয়ে আনচ্ছে। সারাক্ষণ ফোন সঙ্গে রাখার কারণে ফোনের থেকে বেরিয়ে আসা রেডিয়েশন প্রবেশ করছে আমাদের শরীরে।
সে কারণে নানা
রকম অসুখে আক্রান্ত হওয়া সম্ভাবনা থাকে। জেনে নিন ফোন কোথায় রাখলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং এ থেকে বাঁচার
উপায়-
প্যান্টের পেছনের পকেটে ফোন রাখলে: প্যান্টের পেছনের পকেটে ফোন রাখার কারণে বেড়ে যেতে পারে আপনার পায়ের ব্যথা। প্যান্টের সামনের পকেটে ফোন রাখলে: ফোন সামনের পকেটে রাখলে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যায়।
![]() |
| Image Source : Internet |
শার্টের পকেটে ফোন রাখলে: এর ফলে আপনার
হার্টের ক্ষতি হতে পারে। কারণ ফোন থেকে যে রেডিয়েশন বের
হয় তা হার্টের জন্য
অত্যন্ত ক্ষতিকর।
রান্নাঘর বা আগুনের কাছাকাছি
ফোন রাখলে: ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোন রাখার সময় আগুন বা তাপ লাগতে
পারে এমনকিছু থেকে দূরে রাখুন।
![]() |
| Image Source : Internet |
শিশুর সামনে ফোন রাখা বিপদজনক। বাচ্চারা বেশি ফোন নিয়ে খেলা করলে তাঁদের হাইপারঅ্যাকটিভিটি, ডিফিসিট ডিসঅর্ডার-এর মতো অসুখ
দেখা দিতে পারে।
ফোন থেকে দূরে থাকার কিছু উপায়:
- মোবাইল ফোনটিকে যতটা সম্ভব শরীরের থেকে দূরে রাখুন ।
- বেশিক্ষণ কথা বলতে হলে ল্যান্ডলাইন ব্যবহার করুন।
- যখন দরকার নেই তখন ফোনটিকে বন্ধ করে দিন বা এরোপ্লেন মোডে রাখুন।
- কথা বলার সময় স্পীকার বা হেডফোনের ব্যবহার করুন।
- চার্জ দেয়ার সময় ফোন বন্ধ করে রাখুন।
- লো ব্যাটারি থাকলে চেষ্টা করবেন ফোনে কথা না বলার।


