জেনে নিন ফেসবুক অ্যাড অবজেকটিভ সম্পর্কে- পার্ট- ১

জেনে নিন ফেসবুক অ্যাড অবজেকটিভ সম্পর্কে- পার্ট- ১
জেনে নিন ফেসবুক অ্যাড অবজেকটিভ সম্পর্কে
আপনি যখন ই একটি অ্যাড তৈরি করা শুরু করেন প্রথমেই আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, সেটা হচ্ছে আপনি কোন অ্যাড অব্জেক্টিভে অ্যাড দিবেন, আর এই সিদ্ধান্তের উপর আপনার কেম্পেইনের ফলাফল অনেক নির্ভর করে।

আপনি যদি দ্বিধা দন্দে থেকে থাকেন যে কোন অ্যাড অবকেটিভ আপনি নির্বাচন করবেন অথবা কোন অব্জেক্টিভের কাজ কি তাহলে এই লেখাটা হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এখানে আমি আলোচনা করবো কিভাবে ফেসবুক অ্যাড অবজেক্টিভ আপনার ক্যাম্পেইনকে প্রভাবিত করে, এবং কিভাবে এবং কখন কোন অব্জেক্টিভ আমরা ব্যবহার করবো।

ফেসবুক অ্যাড অব্জেক্টিভ কি ?-

এটা শুনতে যেরকম লাগে ব্যাপারটা আসলে সেরকমই, এটার মাধ্যমে নির্ধারন করা হয় যে আপনি আপনার অ্যাডের মাধ্যমে কি চাচ্ছেন। এটা আপনি ফেসবুক কে দেখিয়ে দিবেন এরপর ফেসবুক আপনার অ্যাড সেভাবে অপ্টিমাইজ করবে।

সাধারনত তিন ক্যাটাগরির অ্যাড অবজেক্টিভ হয়ে থাকে-

Awareness, Consideration, and Conversion এর মদ্ধে আবার অনেকগুলা করে অব্জেক্টিভ আছে, আপনি চাইলেন আপনি আপনার পেজের জন্য লাইক আনবেন তাহলে একরকম অ্যাড অব্জেক্টিভ,

আবার আপনি চাইছেন আপনার পোস্ট অনেক মানুষ দেখুক তাহলে আবার অন্যরকম, আবার আপনি চাইছেন আপনার প্রডাক্ট সেল হোক তাহলে আবার আপনাকে অন্য একটি অ্যাড অব্জেক্টিভ নির্বাচন করতে হবে।

১১ টি ফেসবুক অ্যাড অবজেক্টিভ এবং কখন সেগুলি ব্যবহার করবেন-

Brand Awareness অবজেক্টিভ মূলত নতুন কাস্টোমারদের আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে পরিচিত করিয়ে দেয়ার জন্য বেশি ব্যবহৃত হয়, আর যারা আপনার পুরানো কাস্টোমার তাদেরকে এটা জানিয়ে দেয়ার জন্য যে এখন আপনার বিজনেস আগের থেকে কতটা আপডেট, কতটা উন্নত। 

আপনি যখন নতুন ফানেল ক্যাম্পেইন করবেন তখন এই অ্যাড অবজেক্টিভ চমৎকার ভাবে কাজ করবে, হতে পারে আপনি প্রথমে কিছু ভিজিটর আপনার ওয়েবসাইটে নিলেন এরপর তাদেরকে ফেসবুকে আপনার প্রোডাক্ট,সার্ভিস অথবা অফার, 

ডিস্কাউন্ট সম্পর্কে পরিচয় করাতে Brand Awareness অবজেক্টিভ ব্যবহার করলেন। কিছু ব্যাপার মাইন্ডে রাখা জরুরি

১। এখানে কোন "Optimize" অপশন নেই, ফেসবুক এখানে আপনাকে শুধু একটা অপশন দিবে সেটা হচ্ছে "Recall Lift"

তারা সেই সব ফেসবুক ইউজারদের বিভিন্ন রকম প্লেসমেন্টকে গুরুত্ব দিবে যারা কিনা আপনার অ্যাড মনে রাখবে।

এখন কথা হচ্ছে "Recall Lift" ব্যাপারটা কি? মানুষ কিভাবে আপনার অ্যাড মনে রাখবে আর ফেসবুক সেটা কিভাবে বুঝতে পারবে?

"Recall Lift" ব্যাপার টা হলো লাস্ট দুই দিনে আপনার বিভিন্ন অ্যাড যারা মনে রেখেছে তাদেরকে গুরুত্ব দিয়ে অ্যাডটা দেখানো হবে, যেমন কেউ আপনার একটা অ্যাডের লেখা অনেক সময় ধরে পড়েছে , 

অথবা একটা ভিডিও অনেক সময় ধরে দেখেছে তাদেরকে Brand Awareness অ্যাড দেখানোর ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়, আবার ফেসবুক অনেক সময় "Poll" এর মাধ্যমে যেমন "আপনি কি এই অ্যাডটি দেখেছেন?" এরকম হতে পারে।

এখানে কোন "Optimize" অপশন নেই, ফেসবুক এখানে আপনাকে শুধু একটা অপশন দিবে সেটা হচ্ছে "Recall Lift"
জেনে নিন ফেসবুক অ্যাড অবজেকটিভ সম্পর্কে

"Poll" এর উপর ভিত্তি করে ফেসবুক বুঝতে পারে কে আপনার অ্যাড মনে রেখেছে কে রাখে নাই, তাই আপনার ব্র্যান্ডকে মনে রাখার জন্য এই অ্যাড অবজেক্টিভ অনেক ইফেক্টিভ হতে পারে।

২। এই অ্যাড আপনাকে "Lowest cost" bid strategy" তে, এখানে আপনি ম্যানুয়াল বিড নির্বাচন করতে পারবেন না।

৩। আপনার এই অ্যাডে খরচ কাটা হবে প্রতি ১০০০ ভিউতে।

Reach Brand Awareness অবজেক্টিভে ছিলো যে ফেসবুক আপনার অ্যাড যত বেশি সম্ভব তত মানুষের কাছে নিয়ে যাবে তবে সেখানে একধরনের কন্ডিশন ছিলো যে আপনার অ্যাড তাদের কাছেই বেশি যাবে যারা আপনার অ্যাডকে বিভিন্ন ভাবে মনে রাখতে পারে।

তবে রিচ অ্যাডে এই ব্যপারটি নেই, এই অ্যাড অবজেক্টিভ একদম ই সিম্পল একটা অ্যাড অবজেক্টিভ যে যত বেশি মানুষ কে সে অ্যাডটা দেখাতে পারে।

কিছু ব্যাপার মাইন্ডে রাখা প্রয়োজন-

১। যেহেতু এই অ্যাডের ব্যপারটাই হচ্ছে যত বেশি সম্ভব মানুষের কাছে আপনার অ্যাড যাবে তাই এখানে ভালো হবে আপনার অ্যাড টার্গেটিং বড় রাখা, ন্যারো টার্গেটিং এই ধরনের অ্যাডে খুব ভালো কাজ করবে না।

২। এখানে আপনি অপ্টিমাইজেশনে "Reach" অথবা "Impression" এর মধ্যে "Reach" টা নির্বাচন করলে ভালো হবে তাহলে এখানে আপনি ফ্রিকুয়েন্সি লো রাখবেন, 

এবং রিচ বেশি, তবে আপনি যদি চান আপনার একই অ্যাড একজন মানুষ ই প্রতিদিন ঘুরে ফিরে কয়েকবার দেখুক তাহলে আপনি ফ্রিকুয়েন্সি বাড়িয়ে দিতে পারেন। 

সে ক্ষেত্রে কম মানুষ আপনার অ্যাড দেখবে কারন আপনার অ্যাডটি একজনই কয়েকবার করে দেখছে, তাই ইউনিক ভিউজটা স্বাভাবিক ভাবে কমে যাবে।

৩। আপনার টাকা কাটা হবে ইম্প্রেশনের উপর ভিত্তি করে

৪। এখানেই আপনাকে "Lowest cost" এ অ্যাড চালাতে হবে ম্যানুয়াল বিডের কোন অপশন নেই। পরের অবজেক্টিভে যাবার আগে এখানে একটু উল্লেখ করি যে উপরে লিখছিলাম আপনি অ্যাড অব্জেক্টিভের মাধ্যমে ফেসবুক কে বলে দিবেন তাকে কি করতে হবে, 

আমার মনে হয় ব্র্যান্ড "Brand Awareness" এবং "Reach" অব্জেক্টিভের অংশটুকু পড়ার পর আপনি বুঝতে পেরেছেন অনেকটা। আপনি চাইলে "Brand Awareness" অ্যাডের মাধ্যমে মানসম্মত রিচ নিয়ে আসতে পারেন যারা আপনার অ্যাডকে, 

আমার মনে হয় ব্র্যান্ড "Brand Awareness" এবং "Reach" অব্জেক্টিভের অংশটুকু পড়ার পর আপনি বুঝতে পেরেছেন অনেকটা। আপনি চাইলে "Brand Awareness"
জেনে নিন ফেসবুক অ্যাড অবজেকটিভ সম্পর্কে

আপনার ব্র্যান্ডকে মনে রাখে অথবা সাধারন ভাবে রিচ অ্যাডের মাধ্যমে আপনার অ্যাডকে যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সেই সিদ্ধান্তও নিতে পারেন। এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝে, কাজ করবে ফেসবুক।

এই অধ্যায়সহ আরো অনেক কিছু নিয়ে মার্কেটে রয়েছে আমার দ্বিতীয় বই "মার্কেটিং ও ব্র্যান্ডিং", আগ্রহি হলে সংরহ করতে পারেন। ইনবক্স করলে লিঙ্ক দিয়ে দিবো।

Traffic এই অ্যাড অবজেক্টিভ সব থেকে বেসি এবং সবথেকে জনপ্রিয় অ্যাড অবজেক্টিভ। এটার একমাত্র লক্ষ্য হচ্ছে কেউ যখন এই অ্যাডে ক্লিক করবে সে আপনার ওয়েবসাইটের কোন স্পেসিফিক ওয়েব পেজে পৌঁছে যাবে। 

ফেসবুক সাজেস্ট করে থাকে পোস্টে যত কম লেখা থাকবে তত ভালো, সে ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পোস্টে দুই তিন লাইন সামারি লিখে ইউজারকে আপনার ওয়েবসাইটে নিয়ে যান "ট্র্যাফিক" অ্যাড অবজেক্টিভের মাধ্যমে, 

তাহলে ইউজার শুধু আপনার ফেসবুকের পোস্ট না সাথে সাথে আপনার ওয়েবসাইটের আরো অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে আর সব থেকে বড় কথা আপনি সেই ইউজারকে ফেসবুক পিক্সেলে নিয়ে আসতে পারবেন যা দ্বারা আপনি রিটার্গেটিং করতে পারবেন।

আপনি যে ট্র্যাফিক অ্যাডের মাধ্যমে সুধু ইউজারকে ওয়েব সাইটেই নিয়ে যেতে পারবেন এমনও না, আপনার যদি ওয়েব সাইট না থাকে তাহলে অথবা অন্য প্রয়োজনে আপনি আপনার ইউজারকে ট্র্যাফিক অবজেক্টিভ এর মাধ্যমে আপনার পেজের মেসেঞ্জারে অথবা WhatsApp নিয়ে আসতে পারবেন, এবং সেখান থেকে আপনি সএল জেনারেট করতে পারবেন।

যে ব্যাপারগুলা আপনার জানা থাকা লাগবে ট্র্যাফিক অ্যাডের ব্যাপারে

এখানে আপনাকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার ফেসবুক পেজের পোস্টে আপনি যে ছবি ব্যবহার করবেন সেটা যেন আপনার ওয়েব সাইটের ল্যান্ডিং পেজের সাথে মিল থাকে, পেজে এক রকম ছবি দিলেন, 

ইউজার সেখানে ক্লিক করে অন্য কিছু পেলো তাহলে ইউজারের অভিজ্ঞতা ভালো হবে না, যা আপনার বিজনেসের জন্য মোটেও ভালো হবে না, আর পেজের কন্টেন্টের সাথে ল্যান্ডিং পেজের মিল না থাকা অ্যাড রিজেক্ট হবার একটি কারন।

Optimization for ad delivery টা সব অ্যাড অবজেক্টিভের জন্যই গুরুত্বপূর্ণ, এখানেও তাই, এখানে "লিঙ্ক ক্লিক" এবং "লান্ডিং পেজ" দেখতে পাবেন, দুইটাই আপনার ইউজারকে আপনার সাইটে নিয়ে যাবে তবে ল্যান্ডিং পেজ হলো এমন একটা ব্যাপার, 

ফেসবুক তাদেরকেই আপনার পেজে নিয়ে যাবে যারা অন্তত আপনার পেজ লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, লিঙ্ক ক্লিক অপশনে অনেকেই এক সেকেন্ডের মধ্যেই আপনার সাইট থেকে বের হবার সম্ভাবনা থেকে যায়, কিন্তু ল্যান্ডিং পেজে আপনি মান সম্মত ইউজার পাবেন 

এটা বলাই যায়, তবে এটা আপনি কি উদ্দেশ্যে অ্যাড দিচ্ছেন সেটার উপর নির্ভর করে, আপনি যদি মনে করেন এক সেকেন্ড কেউ আপনার ওয়েবসাইটে থাকলেও আপনার জন্য ঠিক আছে তাহলে লিঙ্ক ক্লিকও আপনার জন্য ভালো আইডিয়া হতে পারে।

When you get charged এখানে কখন ফেসবুক আপনার থেকে টাকা কেটে নিবে সেটা বুঝানো হচ্ছে, আপনি যদি ইম্প্রেশন নির্বাচন করেন তাহলে প্রতি ইম্প্রেশনে ফেসবুক আপনার অ্যাড থেকে টাকা কেটে নিবে আর যদি লিঙ্ক ক্লিক নির্বাচন করেন তাহলে ফেসবুক তখনই টাকা কাটবে যখন কেউ আপনার অ্যাডে ক্লিক করবে।

Traffic এ আপনি নিচের অ্যাড ফরম্যাট ব্যাবহার করতে পারবেন
জেনে নিন ফেসবুক অ্যাড অবজেকটিভ সম্পর্কে

Traffic এ আপনি নিচের অ্যাড ফরম্যাট ব্যাবহার করতে পারবেন-

Engagement এই অবজেক্টিভে ফেসবুক যে কোন ভাবে আপনাকে এঙ্গেজমেন্ট এনে দিবে (লাইক, কমেন্ট, শেয়ার, লিঙ্ক ক্লিক ইত্যাদি)। এখানে আপনার কাছে তিনটা অ্যাড অপশন থাকবে "Post engagement" "Page Like" এবং "Event responses" আপনি আপনার প্রয়োজন মত একটা ক্যাম্পেইন নির্বাচন করবেন, 

এই ধরনের অ্যাড সোশ্যাল প্রুফের জন্য চমৎকার ভাবে কাজ করে বিশেষ করে "Post engagement" ক্যাম্পেইন, কারন অডিয়েন্স এখানে অনেক লাইক দেয়, শেয়ার করে এবং কমেন্ট করে যার মাধ্যমে অন্য অডিয়েন্স বুঝতে পারে এই ব্র্যান্ডের ভ্যালু কেমন মানুষের কাছে। 

"Engagement" অবজেক্টিভ আপনি আরো ক্রিয়েটিভ কাজে ব্যবহার করতে পারেন যেমন- ইভেন্টের অংশগ্রহনকারির সংখ্যা বাড়াতে পারেন, এটা দেখে অন্যরাও ইভেন্টে অংশগ্রহন করত আগ্রহী হবে- আপনার একটি পোস্ট করলেন 

এবং দেখলেন অরগানিক ভাবেই সেটা অনেক ভালো রেসপন্স করছে, তখন আপনি সেটাকে পেইড প্রমোশনে নিয়ে আসতে পারেন যার ফলে আপনার সেই পোস্ট আরো ভালো পারফর্ম করবে।

নতুনদের সাথে কানেক্ট হতে পারেন যারা আপনার ব্র্যান্ড আগ্রহী, এরপর কিছু লাইক নিয়ে আসলেন যাতে তারা আপনার বিভিন্ন রকম পোস্ট দেখতে পারে।

"Engagement" অ্যাড অবজেক্টিভ অনেক সহজ সরল একটা ব্যাপার, কিছু ব্যাসিক ব্যাপার জানা থাকলে ভালো

এখানে মেসেঞ্জার প্লাটফরম পাবেন না, তবে যে পোস্টকে আপনি প্রোমট করবেন সেখানে যদি আগে থেকে "সেন্ড ম্যাসেজ" বাটন দেয়া থাকে তাহলে সেটা কাজ করবে।

Optimization for ad delivery তে আপনি "Impressions", "Post engagement" এবং "Daily unique reach" অপশন পাবেন তবে এগুলার মধ্যে সব থেকে ভালো হবে "Post engagement" অপশন। এখানে ইম্রেশনে টাকা কাটা হবে।

App Installs ট্র্যাফিক অবজেক্টিভ এ এপ্স এর একটা অপশন আছে কিন্তু সেটা দ্বারা আপনার এপ্স ইন্সটল হবার সম্ভাবনা খুব কম, তাই আপনার যদি উদ্যেশ্য থাকে যে আপনি আপনার এপ্স ইন্সটল করাবেন ইউজারদের দিয়ে তাহলে আপনাকে App Installs অবজেক্টিভ নির্বাচন করতে হবে। 

তবে এখানে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন সেখানে আপনার এপ্সের ভ্যালুর ব্যাপারটা খুব ভালো করে ফুটিয়ে তুলতে হবে যেন ইউজার বুঝতে পারে আপনার এপ্স কতটা গুরুত্বপূর্ণ।

কিছু টেকনিক্যাল ব্যাপার যা আপনার জানা প্রয়োজন-

এখানে Optimization for ad delivery তে অনেক ধরনের অপশন আছে, app installs (the suggested option), retention, link clicks, app events, and 10-second video views. retention অপশনটা হচ্ছে যারা মূলত আপনার 

এপ্স ইন্সটল করার দ্বিতীয় দিন থেকে ৭ দিনের মধ্যে আপনার এপ্স ওপেন করবে। এপ্স ইন্সটল যেটা সেটা হচ্ছে যারা মূলত এপ্স ইন্সটল করে থাকে।

এখানে ফেসবুক আপনার কাছে টাকা কাটবে এটা নির্ভর করে কোন অপটিমাইজেশন আপনি নির্বাচন করছেন।

Next Post Previous Post
1 Comments
  • maartinfader
    maartinfader March 4, 2022 at 10:57 AM

    Hotels near Casinos Near Casinos in Phoenix | Mapyro
    Closest 삼척 출장샵 Hotels Closest to Casinos Near 강원도 출장안마 Casinos in Phoenix 보령 출장샵 · Highway 거제 출장마사지 50, 포천 출장안마 Phoenix. 2 miles to Highway 50, Phoenix.

Add Comment
comment url
sr7themes.eu.org